নোঙর পূর্বধলা, নেত্রকোণা ও সমগ্র বাংলাদেশের সংবাদ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
জাতীয়

আন্তর্জাতিক প্রবীণ দিবস:প্রবীণ বান্ধব সমাজ গঠনে রাষ্ট্রের ভূমিকা ও সামাজিক দায়িত্ব

জাকির আহমদ খান কামাল কলামিস্ট ·

আন্তর্জাতিক প্রবীণ দিবস:প্রবীণ বান্ধব সমাজ গঠনে রাষ্ট্রের ভূমিকা ও সামাজিক দায়িত্ব

“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১ অক্টোবর পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। চিকিৎসা বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি এবং জীবনযাত্রার মান বৃদ্ধির ফলে বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু বাড়ছে, যা এক ইতিবাচক চিত্র। তবে দীর্ঘ জীবন কেবল বছরের সংখ্যা বাড়ানো নয়, বরং সেই অতিরিক্ত জীবনকে অর্থবহ, সুস্থ এবং মর্যাদাপূর্ণ করে তোলাই আসল চ্যালেঞ্জ। প্রবীণরা পরিবারের বোঝা নন, বরং তাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা সমাজের অমূল্য সম্পদ।

➡️প্রবীণদের নিজেদের করণীয়

দীর্ঘ জীবনকে উপভোগ্য ও সুস্বাস্থ্যময় রাখতে প্রবীণদের নিজেদেরও কিছু মানসিক ও শারীরিক প্রস্তুতি প্রয়োজন:-

👍সক্রিয় জীবনযাপন: শারীরিক সক্ষমতা অনুযায়ী প্রতিদিন হালকা ব্যায়াম, হাঁটাচলা এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি।

👍মানসিক সুস্থতা ও সামাজিক যুক্ততা: অবসর জীবনের একাকীত্ব কাটাতে বই পড়া, সামাজিক কাজে যুক্ত থাকা এবং পরিবারের সদস্যদের সাথে খোলামেলা কথা বলা প্রয়োজন।

👍প্রযুক্তির সাথে সংযোগ: পরিবর্তিত বিশ্বের সাথে তাল মেলাতে দৈনন্দিন প্রয়োজনীয় প্রযুক্তি (যেমন: স্মার্টফোন বা ডিজিটাল লেনদেন) শেখার মানসিকতা রাখা ইতিবাচক প্রভাব ফেলে।

➡️সরকার ও রাষ্ট্রের করণীয়

রাষ্ট্রের দায়িত্ব প্রবীণদের শেষ বয়সে একটি নিরাপদ ও নিশ্চিন্ত জীবন উপহার দেওয়া। সরকারের মূল করণীয় ক্ষেত্রগুলো নিচে উল্লেখ করা হলো:-

👍স্বাস্থ্যসেবার সহজলভ্যতা: প্রতিটি সরকারি হাসপাতালে প্রবীণদের জন্য পেনশনারদের সুযোগ-সুবিধা আরও আধুনিকায়ন করা।

👍প্রবীণবান্ধব অবকাঠামো: গণপরিবহন, রাস্তাঘাট ও পাবলিক স্পেসে প্রবীণদের সহজে যাতায়াতের জন্য বিশেষ সুবিধা (যেমন: র্যাম্প, লিফট ও সংরক্ষিত আসন) নিশ্চিত করা।

👍প্রবীণদের সামাজিক অধিকার

সংবিধান ও জাতীয় প্রবীণ নীতিমালা অনুযায়ী প্রবীণরা সমাজে পূর্ণ অধিকার প্রাপ্য:

👍মর্যাদা ও শ্রদ্ধাপূর্ণ আচরণ: পরিবার ও সমাজ থেকে কোনোভাবেই অবহেলা বা সহিংসতার শিকার না হয়ে সসম্মানে বেঁচে থাকার অধিকার।

👍সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ: পরিবারের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রবীণদের মতামতকে প্রাধান্য দেওয়া এবং সমাজ গঠনে তাদের পরামর্শ গ্রহণ করা।

👍আইনি সুরক্ষা: পিতা-মাতার ভরণ-পোষণ আইনসহ প্রবীণ সম্পর্কিত বিদ্যমান আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা।

প্রবীণদের অধিকার রক্ষা কেবল সরকারি দায়িত্ব নয়, এটি একটি পারিবারিক ও সামাজিক অঙ্গীকার। আজ যারা তরুণ, আগামীকাল তারাই প্রবীণ হবেন—এই সত্যটি স্মরণে রেখে একটি প্রবীণবান্ধব ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলাই হোক এবারের প্রবীণ দিবসের অঙ্গীকার।

আরও পড়ুন