অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের মহিষবেড় গ্রামের সকলের সুপরিচিত, প্রিয় মুখ, আমাদের চারণ কবি — পল্লীকবি হাছেন আলী বেপারী আর আমাদের মাঝে নেই।
আজ রাত আনুমানিক ১০:৩০ মিনিটে তিনি অনন্তযাত্রায় পাড়ি দিয়েছেন।
“ইন্না- লিল্লাহি ওয়া ইন্না- ইলাইহি রাজিউন”
তিনি ছিলেন এক আলোকিত মানুষ। গীতি, কবিতা ও গায়কীর মাধ্যমে সমাজে সচেতনতার বার্তা ছড়িয়েছেন। দুর্নীতিকে কটাক্ষ করেছেন ছন্দে ও গীতিতে। প্রকৃতির নানান উপাদানকে তুলে ধরেছেন মানুষের দাওয়াই হিসেবে। তিনি চাইতেন মানুষ তাঁকে ভালোবাসুক, সমাজটা বদলে যাক, সবাই ভালো থাকুক। চাইতেন তাঁর কবিতা সবাই পড়ুক। বিনিময়ে অর্থের চাহিদাও তেমন একটা ছিল না । অর্থকষ্টের মাঝেও সবার সঙ্গে প্রাণ খুলে হেসেছেন, হাসিয়েছেন সবাইকে।
আজ তাঁর মহাপ্রয়াণে কাঁদছে পুরো মহিষবেড়, কাঁদছে আগিয়া ইউনিয়ন, কাঁদছে পূর্বধলা।
তাঁর সৃজনশীলতা, সরলতা ও মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা আমাদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
মহান আল্লাহ তায়ালা মরহুমের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারনের শক্তি দান করুন। আমিন। 🤲



