রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ : প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের নির্দেশ দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ
শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ম এহছানুল হক মিলন ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের প্রতি কৃতজ্ঞতা। সংখ্যাগরিষ্ঠ মুসলমান সম্প্রদায়ের শিক্ষার্থী, পবিত্র রমজানের রোজা রাখা, মক্তব বা বাসায় ধর্মীয় আলেম রেখে সহিশুদ্ধভাবে পবিত্র কোরআন শেখা, মসজিদে জামাতে নামাজ পড়া, খারাপ কাজ বর্জন বা বিরত থাকার সুযোগ নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। শিক্ষকতা আর অন্যান্য পেশার কাঠিন্য এক নয়। শিক্ষকতা পেশায় একাধিক ক্লাস করলে, বিশেষ করে রোজা রেখে শারীরিক, মানসিক ও মস্তিষ্কের ওপর চাপ পড়ে। আমাদের দেশের প্রেক্ষাপটে বেশির ভাগ শিক্ষককে একনাগাড়ে ৭ থেকে ৮টি ক্লাস নিতে হয়। রোজা রেখে দায়সারা ক্লাস নিতে হয়। অপরদিকে রোজা রেখে শিক্ষার্থীর উপস্থিতি নগণ্য। রোজা মহান আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে শিক্ষার্থী নৈতিক শিক্ষা অর্জন করে। সারাদিন গরিব মানুষের না খেয়ে থাকার কষ্ট বুঝতে সহায়ক হয়ে থাকে। রোজার মাসে প্রতিটি নফল ইবাদত ফরজ ইবাদতের সমান।
এ মহিমান্বিত রোজা মাসের ইবাদতের বিঘ্ন সৃষ্টি করে শিক্ষা প্রতিষ্টান খোলা রাখা আদৌকাম্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *